শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৯

বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনার মডেল থানার ওসি শ্রেষ্ঠ হয়েছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সর্বোচ্চ মাদক উদ্ধার এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খন্দকার শাকের আহমেদ শ্রেষ্ঠ হয়েছেন।
নেত্রকোনায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব, মো. আকবর আলী মুন্সীর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খন্দকার শাকের আহমেদ জেলায় মাদক উদ্ধারকারী এবং সর্বোচ্চ পলাতক আসামী গ্রেপ্তারকারী ওসি হিসেবে শ্রেষ্ঠ বিবেচিত হন।
পুলিশ সুপার জনাব, মো. আকবর আলী মুন্সীর কাছ থেকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার গ্রহণ করেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খন্দকার শাকের আহমেদ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”