ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এর ফলে বাজারে সরবরাহ কম থাকায় ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এতে বিপাকে পড়েছেন ভোক্তাসাধারণ। আমদানি বন্ধের খবরে কিছু পেঁয়াজ উৎপাদনকারী কৃষক খুশি হলেও বেশির ভাগ কৃষক এরই মধ্যে তাঁদের উৎপাদিত পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র জানায়, বন্দর দিয়ে সর্বশেষ ৩০ এপ্রিল ৬৮ ট্রাকে এক হাজার ৯০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর ঈদের ছুটি শেষে ৭ মে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হলেও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ঈদের আগে বন্দরে পেঁয়াজ ১৪ থেকে ১৫ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।