বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৯

অবৈধভাবে মজুদ করা ভোজ্য তেল উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থানে গত তিন দিনে প্রায় আড়াই লাখ লিটার অবৈধভাবে মজুদ করা ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার এক দিনেই আট জেলা থেকে প্রায় এক লাখ ৭৪ হাজার লিটার তেল জব্দ করা হয়। এসব তেলের মধ্যে রয়েছে সয়াবিন তেল, সরিষার তেল ও পাম অয়েল। গতকাল শুধু রাজশাহীর বানেশ্বর বাজারেই সাড়ে ৯৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পুলিশ ও প্রশাসন পৃথকভাবে এসব অভিযান চালায়।
এদিকে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় রাজশাহীর তিন ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।