ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উন্মুক্ত রেলক্রসিং পারাপারের সময় জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়েছেন দুই মোটরসাইকেল আরোহী। সোমবার বিকেলে পৌরসভার সাতপোয়া জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হাসান জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের মিটার টেস্টিং সুপারভাইজার ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের মোনাকষা গ্রামে। অপর নিহত সুলতান মাহমুদ একই অফিসের ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে হাসান ও সুলতান মাঠপর্যায়ে কাজের জন্য মোটরসাইকেলে ডোয়াইল যাচ্ছিলেন। পথে জামতলা মোড়ে উন্মুক্ত রেলক্রসিং এ তাদের ধাক্কা দেয় একটি ট্রেন এবং এতে তারা ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।