ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াখালীর চাটখিলে মো. তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময়ে দুর্ঘটনায় মো. হাসান (২৭) নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
রবিবার (৮ মে) রাত ৯টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার (২৫) চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে তুষার ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।