ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিবার বিকেলে ধান কাটার মেশিনের (কম্বাইন্ড হারভেস্টর) নিচে পড়ে বাঁধন সরকার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে, আর এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সিংহগ্রামে। নিহত বাঁধন সরকার উপজেলার কুন্ডা ইউনিয়নের আন্দ্রাবহ গ্রামের সুশান্ত সরকারের ছেলে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. হাবিবুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।