ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা পারাপারের সময় লক্ষ্মীপুরে দ্রুতগতির একটি বাসচাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক পথচারি মারা গেছেন। আজ রবিবার (৮ মে) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর রামগতি সড়কের উপজেলার তোরাবগঞ্জের কম্পানির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার চরলরেন্স গ্রামের মৃত হাফিজ উল্যার ছেলে ও পেশায় কৃষক ছিলেন।
কমলনগর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ সোলাইমান বলেন, বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।