ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইসিডির (কনটেইনার ডিপো) ভেতরে একটি কনটেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে আর এই ঘটনা রাজধানীর কমলাপুর রেলস্টেশনের। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।
ফায়াস সার্ভিস জানায়, আগুন লাগার খবরে তাদের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লাগার খবর পেয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।