শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:২৬

এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক সৌদি প্রবাসী যুবককে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টায় সৌদি প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসী যুবক মো. ইউছুফ (৩২) উপজেলার নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের চোর্বা বাড়ির শরীয়ত উল্যার ছেলে।
সেনবাগ থানার ওসি জনাব, ইকবাল হোসেন পাটোয়ারী জানান, প্রাথমিক ভাবে জানা যায় বিরোধপূর্ণ জায়াগা থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করেছে। যাচাই বাছাই করে তাদের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।