ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইটি স্বর্ণের বারসহ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি বিজিবি চেকপোস্ট থেকে একজনকে আটক করেছেন বিজিবি। আজ শুক্রবার সকালে বিজিবি গণমাধ্যমকে এই তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, গোলাম কিবরিয়া এবং গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭)।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়ায় তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়।
এতে তার পায়ুপথ হতে বাংলাদেশি খাঁটি স্বর্ণ খোঁচিত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম এবং এর বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা।