ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, আর এই ঘটনা নোয়াখালী জেলা সদরে। বৃহস্পতিবার রাত ৮টায় সদর উপজেলার ফিরিংগি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- সবুজ মিয়া (৪৫), জুবাইদা (৫০)। তারা ২ জন সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।