শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৭

বাবার মৃত্যু ছেলের শাবলের আঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিজমার বিরোধকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে পালক ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ বাবা দেলোয়ার হোসেন দিদারের (৬৮)। বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল বোচারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পালক ছেলে সোহেল হোসেন (৪৩) ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে (৩৭) আটক করেছে পুলিশ।
ঘটনার পরই এলাকাবাসী ঘাতক সোহেল ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ধামরাই থানার এসআই সেলিম রেজা বলেন, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই দেলোয়ার হোসেন দিদারকে শাবলের আঘাতে হত্যার অভিযোগে তার পালক ছেলে সোহেল ও পুত্রবধূ সোনিয়াকে আটক করা হয়েছে।