শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৪

সংঘর্ষে নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরুর ঘাস কাটা কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীতে দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়েছে।
সোমবার রাতে প্রতিপক্ষের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রুস্তম নামের এক জনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে ভর্তি করে রুস্তম ও শাজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়েছে।
কালিহাতী থানার ওসি জনাব, মোল্লা আজিজুর রহমান বলেন, এঘটনায় সোমবার রাতেই থানায় মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত করার পরে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।