শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৮

ছুরিকাঘাতে হত্যা এক ব্যবসায়ীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে মোঃ মহসীন সরকার (৩৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২ এপ্রিল) রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোল্লা মোঃ শাহীন।
মহসীন সরকার ওই গ্রামের শহীদুল সরকারের ছেলে। তিনি বিডি ফুডসসহ একাধিক কম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরে রাজীব কটেজে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। এর পাশেই তিনি নতুন বাড়ি করছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোল্লা মোঃ শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির তদন্ত চলছে।