ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সিলেট নগরের লালদীঘির পাড় হকার্স মার্কেটে। রবিবার (১ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা গেছে, হকার্স মার্কেট এলাকায় শতাধিক দোকান রয়েছে। মার্কেটের একাধিক গলিতে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৯টি ইউনিট কাজ করছে। আশপাশের স্টেশনগুলোতে খবর দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিলেটের সিনিয়র স্টেশন অফিসার (সিলেট সদর) মো. বেলাল হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।