ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইশত বছরের পুরনো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ১০ বছর ধরে নামাজ আদায় করতে পারছেন না গ্রামের মানুষ, ১৪৪ ধারা জারির কারণে। মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের বিরোধের জেরে এক ব্যাক্তি খুন হওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের দিন ওই ঈদগাহ মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারির প্রস্তাবনা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়েছে।