শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৮

অটোভ্যান ছিনতাই হয়েছে চালককে হত্যা করে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চালককে হত্যা করে জামালপুরের সরিষাবাড়ীতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। নিহতের চাচা এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ এবং
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।