ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরকীয়ার ঘটনায় বগুড়ার শিবগঞ্জে খুন হওয়া লাভলু হত্যা মামলায় ছয় বছর পর মূল আসামি ফরিদা বেগম (৪৫) ও তার সহযোগী আবদুল গফুরকে (৪০) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই দুই আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে লাভলু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পিবিআই বগুড়ার পুলিশ সুপার জনাব, আকরামুল হোসেন তার নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
পুলিশ সুপার জনাব, আকরামুল হোসেন বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং পুলিশ সুপার আরো বলেন, ফরিদা বেগম ও আব্দুল গফুরকে আদালতে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।