ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই চালক দ্রুতগতির দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছিটকে সড়কে পড়ে। আর তাদেরকে পিষে দিয়ে পালিয়ে যায় একটি পিকআপ। এতে ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের আগ মুশল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মাসুদ খান।