ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৮ কোটি ১৪ লাখ টাকার কোবরা সাপের বিষসহ ময়মনসিংহের তারাকান্দায় ৫ জনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে র্যাব। গতকাল তাদের থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, র্যাব-১৪ ময়মনসিংহের ওয়ারেন্ট অফিসার মো. ছানোয়ার ও এসআই আবদুর রশিদ খানসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দুপুরে তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে আমদানিকৃত কোবরা সাপের বিষ ক্রয়-বিক্রয় করছে সংবাদ পেয়ে তখন অভিযান চালায় ও ৫ জনকে গ্রেফতার করে এবং তাদের সঙ্গে থাকা ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করে। এ ব্যাপারে র্যাবের ওরারেন্ট অফিসার মো. ছানোয়ার বাদী হয়ে মামলা করেছেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।