ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ রেলওয়ে আজ শনিবার থেকে ঈদ যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে। তবে গতকাল শুক্রবার নিয়মিত অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে ছিল উপচে পড়া ভিড়। নিয়ম অনুযায়ী গতকাল দেওয়া হয় আগামী ২৬ এপ্রিলের টিকিট। অনেকে অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে টিকিট কিনতে এসেছেন।
আবার নতুন পদ্ধতিতে অনলাইনে টিকিট কেনার পরও যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি কিংবা মূলকপি দেখিয়ে মূল টিকিট নিতে হবে।