ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভেজাল কীটনাশকসহ সরকারের ভর্তুকি দেওয়া সারের একটি চালান কালোবাজারে বিক্রির জন্য সরিয়ে নেওয়ার সময় আটক করেছে পুলিশ, আর এই ঘটনা সুনামগঞ্জের তাহিরপুরে।
বৃহস্পতিবার রাতে ট্রলারসহ ওই চালানটি আটক করা হয়।
তাহিরপুর থানার ওসি জনাব, মো. আব্দুল লতিফ তরফদার জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রক্তি নদীর নৌপথে কিশোরগঞ্জের ভৈরবমুখী ইঞ্জিনচালিত ট্রলারটি আটক করা হয়।