শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩০

তিনজন নিহত হয়েছেন কাভার্ড ভ্যান চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আর এই ঘটনা রাজধানীর উত্তরা রবীন্দ্র সরণির আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আমির কমপ্লেক্সের সামনে। নিহতরা হচ্ছে- এনামুল, হনুফা ও অনিক (১৮)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণির আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। ডিএমপির উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান। ঘটনা ঘটার পর চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।