শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২০

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর এই ঘটনা কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট গ্রামের দক্ষিণ পাড়া গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো ও জেঠাতো বোন। মৃতরা হলো ওই বাড়ির মৃত কামরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (১০) ও আনোয়ারুল ইসলাম মাইনুদ্দিনের মেয়ে মাহি আক্তার (৮)।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।