শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫

বাংলা নববর্ষের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোণার বারহাট্টায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোণার বারহাট্টায় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। সহকারি কমিশনার (ভূমি) মিস সানজিদা চৌধুরী, কৃষি অফিসার রাকিবুল হাসান, বারহাট্টা থানার ওসি মোঃ লুৎফুল হক, মেডিকেল অফিসার জেবুন্নেছা, আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ছন্দু, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সায়েদুর রহমান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিম তালুকদার, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ ফরিদ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”