ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতি প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় ৭ ডাকাতকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশের কাছে সোপর্দ করেন। শনিবার ভোর রাতে খালপাড় চেঙ্গাইন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। শনিবার সকালে গ্রেফতারকৃত ডাকাতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।