ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার কেরানীগঞ্জে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ আবজালুল হকের নেতৃত্বে রাজধানীর শ্যামপুর থানা ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামি রাব্বিকে (২১) গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. আবু সালাম মিয়া জানান, ভিকটিমের বাবা মো. নবী হোসেনের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক এসআই আফজালের নেতৃত্বে একটি টিম শ্যামপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাব্বিকে আটক করে এবং ভিকটিম অঞ্জনাকে উদ্ধার করতে সক্ষম হয়।