সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৫৬

ভাসমান মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একদিল মিয়া (৬০) নামের নেত্রকোনার মদনে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মদন থানার পুলিশ। শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুটুরীকোনা গ্রামের একটি মাদরাসার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামের মৃত গুমেজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, একদিল মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে কুঠুরীকোনা এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। শনিবার সকালে মাদরাসার পাশের ডোবায় বৃদ্ধের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মদন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মরদেহটির ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। একদিল মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।