ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রী রুবিনা আক্তারকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যার দায়ে লক্ষ্মীপুরের কমলনগরে স্বামী মো. লিটনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত লিটন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রামের চৌধুরী মাঝির ছেলে ও পেশায় ইটভাটার শ্রমিক। বুধবার (৬ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জনাব, জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।