ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘুড়ি ওড়াতে গিয়ে লিফটের ফাঁক দিয়ে পড়ে কাউসার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে আর এই ঘটনা রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় পাঁচতলা একটি বাসায়। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় কাউসারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাউসারের বাবা আহম্মদ বলেন, আমরা ওই পাঁচতলা বাসার নিচতলায় থাকি এবং বাসার সিকিউরিটি গার্ডের চাকরি করি। সকালে কাউসার বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত লিফটের ফাঁক দিয়ে পড়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাতুয়াইল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠালে চিকিৎসকরা জানায় আমার ছেলে আর নেই। তিনি আরও জানান, তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার শ্রীপুর গ্রামে।