শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২০

অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে একটি গোডাউনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা পুরান ঢাকার চকবাজার এলাকায় আশিক টাওয়ারের পাশে। রবিবার রাত ১১টা ৩৮ মিনিটে এ আগুন লাগে। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ জানা য়ায়নি।