বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৩

ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন জায়গায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রায় অপরিবর্তিত থাকবে।
গতকাল শনিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ দেশের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে।
এর মধ্যে রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।