ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাজার স্থিতিশীল ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা শহরের বিভিন্ন হাট বাজার মনিটরিং করে সরকারের পক্ষ থেকে অসাধু ব্যবসায়ীদের রেড এলার্ড বা লাল সংকেত হিসেবে সর্তক করলেন নেত্রকোনার জেলা প্রশাসক জনাব, কাজি মোঃ আবদুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব, আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ,প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি, প্যানেল মেয়র এস এম মহসিন আলম প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”