মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৪

একজনকে পি‌টি‌য়ে হত্যা, পাওনা টাকা চাওয়ায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা চাওয়ায় গলা‌চিপার রতনদী তালতলী ইউপির মা‌টিভাঙ্গা গ্রা‌মে ক্ষিপ্ত হ‌য়ে একটি মু‌দি দোকা‌নে হামলা চা‌লি‌য়ে ভাঙচুর ও দোকা‌নের মা‌লিক‌ ইসমাইল হাওলাদার‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে কিছু লোকজন।
শুক্রবার রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘ‌টে। রাত সোয়া ৯টার দিকে গলা‌চিপ‌া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে দোকা‌নের মা‌লিক‌ ইসমাইল হাওলাদার‌কে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।
গলা‌চিপা থানার অফিসার ইনচার্জ জনাব, এম আর শওকত আনোয়ার জানান, পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে অভিযান চা‌লি‌য়ে দুজন‌কে গ্রেপ্তার ক‌রে ও বা‌কি‌দের গ্রেপ্তা‌রেও অভিযান চল‌ছে এবং পু‌লিশ ঘটনাস্থল ক্রাইম সিন টেপ দি‌য়ে ঘি‌রে রে‌খে‌ছে।