শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৯

আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন আহম্মেদ মানু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মোঃ শাহ্ সুলতান রাহাত জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ রিয়ান সহ নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”