মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৫৪

একজনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ফারুক (২৬) নামের নওগাঁর সাপাহারে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই চালক সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এমাজউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষ দর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাপাহার থেকে ট্রাক্টর চালক ফারুক তার ট্রাক্টরটি নিয়ে সাপাহার-পোরশা রাস্তার বাসুল ডাঙ্গা মোড়ের নিকট পৌঁছলে বিপরীত দিকে হতে আসা একটি মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাক্টর চালক ফারুক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত ফারুককে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং রাজশাহী নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, তারেকুর রহমান বলেন, বিষয়টি তিনি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।