মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪১

এক শিশুকে ধর্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছয় বছরের শিশুকে রাজধানীর কাফরুলে ধর্ষণের অভিযোগে মো. হারুনুর রশিদ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির বাবা।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার এসআই হোসনা আফরোজ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।