শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৭

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ফরিদপুরের নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দা মহাবিদ্যালয়ে। ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শাহানা শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষিবিদ নগরকান্দা সালথা ও কৃষ্ণপুরের জন নেতা জনাব শাহ্দাব আকবর চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, মানণীয় সংসদ উপনেতার ব্যক্তিগত সহকারি শফি উদ্দিন চৌধুরী, অসীম কুমার সাহা অধ্যক্ষ রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় ফরিদপুর, কাজী গোলাম মোস্তফা অধ্যাপক সরকারি সারদাসুন্দরী কলেজ ফরিদপুর,উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুমিনুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিটা বেগম প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”