শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৩

একজনকে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তরা এক সরকারি কর্মচারিকে বাগেরহাটের মোল্লাহাটে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের ধরতে এবং কারণ উদঘাটন করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তবে পুলিশ এখনো জানাতে পারেনি কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।