বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৭

একজন আত্মহত্যা করেছে ঘরের আড়ার সঙ্গে ঝুলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরের আড়ার সঙ্গে ঝুলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারহানা (১৮) নামে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীবরদীর ভারেরা গ্রামে। কী কারণে ফারহানা এমন ঘটনা ঘটাতে পারে সে সম্পর্কে কারো ধারণা নেই। এ ঘটনায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারহানা ওই গ্রামের শামছুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ফারহানা ঘরের ভেতর যায়। এরপর থেকে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন। বাড়ির লোকজন পরে তাকে ডাকাডাকি করে তাতে কোন সাড়া পায়নি তারা। এসময় জানালা দিয়ে ফারহানাকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে তারা এবং পরে ঘরে প্রবেশ করে সেখান থেকে তাকে উদ্ধার করে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। আত্মহত্যা করা ফারহানার মরদেহ সংগ্রহ করে নিহতের সুরতহাল করেন।