শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫১

গলাকাটা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মাঠে অজ্ঞাত নারীর (২৮) গলাকাটা লাশ পাওয়া গেছে আর এই ঘটনা যশোরের ঝিকরগাছার বামনআলীর গ্রামের। আজ শুক্রবার সকালে কৃষকরা ফকিরটিকের মাঠে কাজ করতে গিয়ে তারা লাশ দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ঝিকরগাছা থানার এসআই তারেক নাহিয়ান জানান, ফকিরটিকের মাঠে ঘাসের ক্ষেতে গলাকাটা অজ্ঞাত নারীর লাশ পাওয়া গেছে তবে লাশের এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।