ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে আর এই ঘটনা শরীয়তপুরের ডামুড্যায়। এতে আরেক শ্রমিককে আহত অবস্থায় ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামে একটি নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ট্যাংকির ভিতরের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বুঝতে পেরে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনসহ অপর দু’জনকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
ডামুড্যা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বলেন, প্রথমে আবুল হোসেন নামের একজন রোগীকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। তুহিন এবং ইব্রাহীম কে যখন নিয়ে আসে তখন তাদের দ্রুত পালস ও ব্লাড পেশার পরিমাপ করে বুঝতে পারি, তারা মারা গেছে।
ডামুড্যা থানার ওসি জনাব, শরীফ আহমেদ বলেন, আমরা সব কিছু অবলোকন করে পরবর্তী করণীয় ঠিক করব।