শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২১

ট্রাকের ধাক্কায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিকল সিমেন্টের ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি চলন্ত ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন আর এই ঘটনা মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর এলাকাতে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয় বারাদী পুলিশ ক্যাম্পের এএসআই শাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন।