ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়কের পাশ থেকে বগুড়ার নন্দীগ্রামে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ খবর জানতে পারেন। আজ বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকুইর তিনমাথা এলাকায় জলাশয়ের পাশে পরিত্যাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনোয়ার হোসেন বলেন, নবজাতকের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জন্মের পরপরই শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি (ইউডি) মামলা করা হয়েছে।