ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনজন আহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীসহ। সোমবার মধ্যরাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনজন আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
লাকসাম হাইওয়ের থানার পুলিশ পরিদর্শক মাকসুদ আহমেদ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা যেহেতু রাতে ঘটেছে তাই বিষয়টি আমরা জানতে পারিনি। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। তবে খোঁজ নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।