মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৫

উদ্ধোধন হলো নেত্রকোনায় টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাতপাই স্টেডিয়াম মাঠে নেত্রকোনা জেলা শহরে রোববার সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন হয়েছে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক জনাব, কাজি মো. আবদুর রহমান।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক জনাব, তফসির উদ্দিন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল খালেক তালুকদার, প্যানেল মেয়র-১ এস.এম মহসীন আলম, পৌর কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”