ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের সর্ববৃহৎ পটুয়াখালীতে অবস্থিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২১ মার্চ) বেলা ১১ টা ৫৫ মিনিটে পায়রা বিদ্যুৎকেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব, নসরুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা জনাব, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, বিদ্যুৎ বিভাগের সচিব জনাব, মো. হাবিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ এম খোরশেদুল আলম।