শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১১

আগুন লাগার ঘটনা ঘটেছে একটি কারখানায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা সাভারের আশুলিয়ায় পুরাতন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’র (ডিইপিজেড)। ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের একটি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে লেবেল, স্টিকার, হ্যাংট্যাগ–জাতীয় মালামাল তৈরি করা হতো। এ ছাড়া ওয়্যারহাউসে প্যাকেজিং মালামাল ছিল।
ডিইপিজেড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও চারটি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।