শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৭

তিনজন অটোযাত্রী নিহত ট্রাক চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালবাহী ট্রাকের চাপায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে অটোরিক্সার ৩ জন যাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে জালালাবাদ গ্যাস ফিল্ড এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৭টার দিকে সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় অটোরিকশা চালক ও অপর যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোঃ মাইনুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।