ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১১টি স্বর্ণের বার ছিনতাইকালে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা আর এই ঘটনা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর গুদারাঘাট খাজা সুপার মার্কেটের সামনের।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
এ সময় তাদের কাছ থেকে ১১টি স্বর্ণের বার ছাড়াও ছিনতাইকাজে ব্যবহৃত ডিবি পুলিশ লেখা একটি মাইক্রোবাসও জব্দ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।